আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন – বর্ণমালা টেলিভিশন

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ November, ২০২৬ | ৭:০১ 14 ভিউ

ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার আলমগঞ্জে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত রোববার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে। এই সরকারি অভিযানের ফলে চার হাজারের বেশি বাসিন্দা বর্তমানে গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

বিজ্ঞাপন

অভিযানে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করে বহু বছরের পুরোনো বসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে আসামের আইজিপি অখিলেশ কুমার সিং এবং ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ পুরো কার্যক্রমটি তদারকি করেছেন। স্থানীয়দের অভিযোগ, সুপরিকল্পিতভাবে কেবল বাঙালি মুসলিম প্রধান এলাকাগুলোতেই এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় ১৫০ বিঘা জমিতে আপাতত অভিযান চালানো হয়নি। তিনি দাবি করেন, “এতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।” দিবাকর নাথ আরও দাবি করেন, বাসিন্দারা বিভিন্ন ধাপে জমি জবরদখল করেছিলেন এবং অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে। তবে স্থানীয়রা তাঁর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আশি বছর বয়সী স্থানীয় বাসিন্দা আলী চাঁদ ফকির জানান, ১৯৬২ সালে ব্রহ্মপুত্রের ভাঙন ও বন্যায় ভিটেমাটি হারিয়ে তিনি গোয়ালপাড়া থেকে এখানে এসেছিলেন। তিনিসহ আরও অনেকে ১৯৭২ থেকে ২০১৬ সালের মধ্যে ‘তৌজি’ ব্যবস্থার অধীনে নিয়মিত জমির রাজস্ব পরিশোধ করেছেন। উচ্ছেদ হওয়ার পর অনেক পরিবার আত্মীয়ের বাড়ি, রাস্তার পাশে অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন।

উচ্ছেদ চলাকালে মসজিদ, উপাসনালয় ও কবরস্থান এলাকা ঘিরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। একটি দরগাহ ভাঙার সময় বুলডোজার বিকল হয়ে পড়ে এবং চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে? ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা