পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ October, ২০২৬
৮:০৭ pm
17 ভিউ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৮:০৭ 17 ভিউ
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সুস্থ অবস্থায় বাসা থেকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। প্রিন্সকে হাসপাতালে আনার পর সেখানে ছুটে আসেন তার স্বজনেরা। ছেলের এমন শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। পুলিশের উদ্দেশে বিলাপ করতে করতে তিনি বলেন, “আমি আপনাকে আমার সুস্থ ছেলে দিয়েছি, তার এই অবস্থা কেন হয়েছে?” এ সময় প্রিন্সকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদকে নির্বিকার অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিটের দিকে সুনামগঞ্জ শহরের নিজ বাসা থেকে প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবার জানায়, গ্রেপ্তারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবে থানায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবার জানায়, সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া জিজ্ঞাসাবাদের নামে প্রিন্সের ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে পুলিশ তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার আগেই প্রিন্সের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে সেখানে রেখে পুলিশ সদস্যরা চলে যান। এরপর স্বজনেরা হাসপাতালে এসে তার এমন অবস্থা দেখতে পান। ঘটনাটি নিয়ে প্রিন্সের পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। তবে কী কারণে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং থানায় তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানা-পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত এসআই জাকারিয়া এবং প্রিন্সকে হাসপাতালে নিয়ে আসা এএসআই ফরিদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ কৃষিমন্ত্রী সারসংকট নিয়ে বললেন, ‘এখানে দুষ্টু লোক আছে’ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন: কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম বৈঠক ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজপথে হাজারো মানুষ সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য