বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ – বর্ণমালা টেলিভিশন

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৬ | ৭:২৫ 9 ভিউ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। ঐতিহাসিক ভাবে দেশের আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মুক্তিযুদ্ধের সময়ে সবচেয়ে বর্বরোচিত গণহত্যা হয়েছিল, সেইখানে কোন প্রতিবাদ বিক্ষোভের খবর এখনও পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে যুদ্ধাপরাধী সাঈদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কুশপুত্তলিকায় ‘পাকিস্তানের দালাল’ ও ‘যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার’ লেখা ছিল। কর্মসূচি থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি তাঁকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার না দেওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। কুশপুত্তলিকা দাহ শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তাঁরা মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষা এবং তাঁর দাফন ও রাষ্ট্রীয় সম্মান প্রদানের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বলে জানা গেছে। তবে মানিক পশারির দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং গার্ড অব অনার না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জামায়াতে ইসলামীর বক্তব্য পাওয়া যায়নি। তবে যুদ্ধাপরাধী সাঈদির ৩য় সন্তান মাসুদ সাঈদি মানিক পশরির মুক্তিযুদ্ধ না করা নিয়ে অপতথ্য ছড়াচ্ছেন বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২