নিউজ ডেক্স
আরও খবর
৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা
জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক”
৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু
সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত হয়ে উঠেছে। খাইবার পাখতুনখাওয়ার আপার কুররাম ও ঘোজগাড়হি এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় তীব্র সংঘাত ও গোলাগুলি চলেছে।
পাকিস্তানের সরকারি মাধ্যম ও নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) আফগান তালেবান সদস্যরা সীমান্ত থেকে প্রথমে অহেতুক গোলাবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীও তোপ ও ভারী কামান নিয়ে তীব্র হামলা চালায়। সেনার এই কড়া জবাবে তালেবানের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছে এবং তাদের একাধিক সীমান্ত ঘাঁটি পুরো ছারখার হয়ে গেছে।
নিরাপত্তা সূত্রের খবর, আফগান পক্ষের উসকানির পর পাকিস্তান সেনা কামানের গোলা বর্ষণ শুরু করলে আপার কুররামের ‘টপসার’ পোস্ট এবং ‘শিপোলা’ নামের একটি বড় সেনা ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের এই জোরালো পাল্টা হামলার মুখে ঘোজগাড়হির চৌকি ফেলে পালিয়ে যায় তালেবান সদস্যরা। বর্তমানে সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে এবং থেকে থেকে দুপক্ষের লড়াই চলছে।
পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের তালেবান সরকার জঙ্গি দলগুলোকে আশ্রয় ও সাহায্য দিচ্ছে। আর সেই আফগান ভূমিকে ব্যবহার করেই একের পর এক সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। সরকারি হিসাব বলছে, শুধু ২০২৬ সালেই আফগানিস্তান থেকে পরিচালিত জঙ্গি হামলায় পাকিস্তানের ১,৩২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘও বহুবার সতর্ক করেছে যে আফগানিস্তানে আল কায়েদা ও আইএসের মতো বড় বড় জঙ্গি দল এখনো ডেরা বেঁধে আছে। পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে, দেশের সীমান্ত রক্ষা করতে তাদের সেনাবাহিনী পুরোপুরি তৈরি আছে এবং তারা কাবুল সরকারের থেকে সীমান্ত পারের সন্ত্রাস বন্ধে শক্ত পদক্ষেপ আশা করছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]