সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস – বর্ণমালা টেলিভিশন

সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ৪:৩৭ 12 ভিউ
দেশের অবৈধ অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনূসের চরম অদূরদর্শিতা, প্রশাসনিক ব্যর্থতা এবং টিকাদান কর্মসূচি বন্ধ করার কারণে দেশের হাজার হাজার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই-এর ট্রাস্টি ও দলীয় সভাপতি শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি প্রকাশিত রয়টার্সের একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যভিত্তিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যে ইউনূস প্রশাসনের ব্যর্থতায় আজ দেশের শত শত শিশু প্রাণ হারাচ্ছে। অথচ সেই ব্যক্তিকে উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে—যা এক নির্মম তামাশা ও মানবতাবিরোধী উপহাস ছাড়া আর কিছু নয়। সজীব ওয়াজেদ জয় তাঁর বক্তব্যে তুলে ধরেন কীভাবে ইউনূস প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক খামখেয়ালিপনা ও লুটপাটের উদ্দেশ্যে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ২০২৫ সালে হামের টিকা সংগ্রহের দীর্ঘদিনের পরীক্ষিত ও প্রচলিত ব্যবস্থায় হঠাৎ করেই পরিবর্তন এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ইউনূস প্রশাসন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে, এই হঠকারী সিদ্ধান্তের ফলে টিকা সরবরাহে মারাত্মক বিলম্ব ঘটবে এবং মজুদ ফুরিয়ে গিয়ে দেশে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বারবার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ অব্যাহত রাখার জোরালো পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ইউনূস ও তার স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সমস্ত সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে। ১৭ই অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে জানানো হয়েছে যে, এই প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশে ইতিমধ্যেই ১,১৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯৪ শতাংশই ৫ বছরের কম বয়সী অবুঝ শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে একই পোস্টে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে উল্লেখ করেন, ইউনূসের প্রশাসনিক গাফিলতি ও অযোগ্যতার কারণে আজ দেশের হাজার হাজার পরিবার তাদের নয়নের মনিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। লাখ লাখ মা-বাবা হাসপাতালে তাঁদের সন্তানকে বাঁচিয়ে রাখতে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ এই রক্তপাত ও শিশুহত্যার দায় এড়িয়ে ইউনূস দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হিলারি রডহ্যাম ক্লিনটনের কাছ থেকে হাসিমুখে পুরস্কার গ্রহণ করে বেড়াচ্ছেন। দেশের এই চরম বিপর্যয় ও শিশুহত্যার দায় যখন তার ওপর, তখন বাংলাদেশবিরোধী এই চক্র ইউনূসকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে—যা দেশের মানুষের সাথে এক নিষ্ঠুর প্রতারণা। অথচ একই দেশে বিনা বিচারে লাখ লাখ সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবাস করছেন, আর সত্যিকারের অপরাধীরা বিশ্বজুড়ে পুরস্কৃত হয়ে চলেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো: ইশরাক হোসেন কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯ হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস মেঘালয়ে ফেরার পথ বন্ধ, গারো পাহাড়ে অনিশ্চয়তায় ১৫০ হাতি ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে জমেছে শারদীয় দুর্গোৎসব কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২ সচিব পর্যায়ে বড় রদবদল