ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! – বর্ণমালা টেলিভিশন

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ৭:২৬ 62 ভিউ
বিদেশের মাটিতে চরম হেনস্তা ও অপমানের শিকার হলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার বাদ্যযন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের কর্মী ও অফিসারদের হাতে এ অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হন তারা। এ ঘটনার পরই সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে এসে নিজের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভের কথা বিস্তারিত তুলে ধরেন গায়িকা ইমন চক্রবর্তী। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে ওঠতে বাধা দেওয়া প্রসঙ্গে এ সংগীতশিল্পী জানান, নিউজার্সিতে দুর্গোৎসবের নির্ধারিত শোয়ে পারফর্ম করার উদ্দেশে তারা সময়মতো ডালাস বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিমান সংস্থার কর্মীরা তাদের বিমানে ওঠতে বাধা দেন। শিল্পীরা যখন এই অহেতুক বাধার কারণ জানতে চান এবং প্রতিবাদ করেন, তখন বিমান সংস্থার স্টাফরা তাদের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেন বলে জানান ইমন চক্রবর্তী। ইমন ও তার দলের সংগীতশিল্পীদের সঙ্গে থাকা দামি ও পেশাদার বাদ্যযন্ত্র নিয়ে চরম অবহেলা এবং তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমনকি বিমানযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে আমেরিকান এয়ারলাইনস তার দায় নেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। এই অনভিপ্রেত ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট ফ্লাইটটি মিস করতে বাধ্য হন ইমন ও তার টিম। পরে একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও সেখানেও অনিশ্চয়তা বজায় রাখা হয়েছিল। একজন শিল্পী ও তার দলের সঙ্গে সুদূর আমেরিকায় এমন চরম দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পরে ইমন জানান, তিনি ও তার টিম ফিলাডেলফিয়া পৌঁছেছেন নিরাপদে এবং অনুষ্ঠানের জন্য তৈরি। যদিও ইমনের অভিযোগের জেরে ক্ষোভ সামাজিক মাধ্যমের নেটিজেনরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী