নিউজ ডেক্স
আরও খবর
শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়
চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!
‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা
ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল
আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। এ সময় এর প্রতিবাদ করলে হৃদয়ের সঙ্গে আমিনের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে আমিন ফোন করে কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, বৌদির ছবি তোলার প্রতিবাদ করায় তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
আজ ১২ই অক্টোবর, সোমবার ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]