নিউজ ডেক্স
আরও খবর
শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়
চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা
‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা
আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা
ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল
ভোলা (দক্ষিণ) জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-ইআবা সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সাথে এক ‘বেগানা নারীর’ আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা তৈরি হওয়ার পর তার সব সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি।
একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ছয়-সাত মাস আগের এবং দাবি করেন ওই নারী তার স্ত্রী। তাদের একান্ত মুহূর্তের দৃশ্য ছিল।
কিন্তু কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।
এ বিষয়ে ইআবার বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সংগঠন নীতি ও আদর্শের প্রতি সদা অটল ও অবিচল। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাংগঠনিক নীতিমালার বাইরে কেউ কাজ করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]