নিউজ ডেক্স
আরও খবর
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ ১২ই অক্টোবর, সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন।
দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, তারা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন।
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার দুই কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।
গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
একই মাসের শেষ দিকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকেও গ্রেপ্তার করে ডিবি। তিনি ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এক-এগারোর সরকারের সময় তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]