সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ October, ২০২৬
৫:৩০ am
19 ভিউ

আরও খবর

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৬ | ৫:৩০ 19 ভিউ
ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মস্কো বর্তমানে জ্বালানি ঘাটতিতে পড়েছে। ঐতিহাসিকভাবে তাজিকিস্তান ও কিরগিজস্তানের মতো মধ্য এশীয় দেশগুলো তাদের জ্বালানি চাহিদার সিংহভাগই রাশিয়া থেকে আমদানি করত। কিন্তু রাশিয়ার সেই সরবরাহ ব্যবস্থায় টান পড়ায় তারা এখন বিকল্প হিসেবে ইরানের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে তাজিকিস্তান ইরান থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি শুরু করেছে এবং কিরগিজস্তানে যৌথ শোধনাগার নির্মাণের চুক্তি করেছে ইরান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্য এশিয়ায় ইরানের এই তেল ব্যবসার স্থায়ী হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ ইরান থেকে এই তেল মধ্য এশিয়ায় নিতে হলে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মতো দেশের ওপর দিয়ে রেলপথে নিতে হয়, যা বেশ জটিল। তাছাড়া, ইউক্রেন যুদ্ধ থামলে কিংবা রাশিয়ার শোধনাগারগুলো মেরামত হয়ে গেলে শুল্কমুক্ত সুবিধার কারণে কম দামে রাশিয়ার তেলই আবার বাজারে ফিরে আসবে, যেখানে ইরান টিকতে পারবে না। এছাড়া ইরানের সঙ্গে তেল লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে। সূত্র: আল-জাজিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন