ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ October, ২০২৬
৭:৪১ am
15 ভিউ

ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৬ | ৭:৪১ 15 ভিউ
ওষুধ পরিবেশকদের (ডিস্ট্রিবিউটর) খরচের ওপর ভিত্তি করে ব্যবসায়িক মুনাফার সীমা সর্বোচ্চ ৩০ শতাংশ বেঁধে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ক্যানসারের দামি ওষুধগুলোর পাশাপাশি প্যাটেন্ট করা কিছু ওষুধও এর আওতায় থাকবে। ফলে সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই হারে দাম কমলে ক্যানসার আক্রান্ত রোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। রোগটির ওষুধের বাজারে অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে ক্যানসারের ৪২টি ওষুধের মুনাফায় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা। তবে এর প্রকৃত প্রভাব কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। কোন ওষুধগুলো নতুন নিয়মের আওতায় থাকবে সেটির একটি তালিকা তৈরি করা হচ্ছে। ভারতে ক্যানসার চিকিৎসায় ওষুধগুলো অনুমোদিত ও বহুল ব্যবহৃত কি না সেটি বাছাই প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। ফার্মাসিউটিক্যালস বিভাগের সূত্র জানিয়েছে, ওষুধ কতটা দামি সেটি এখানে গুরুত্বপূর্ণ। কম দামের ওষুধের ক্ষেত্রে ৩০ শতাংশের সীমা কার্যকর করা হলে কোম্পানিগুলো বাজারজাত করতে আগ্রহ হারাবে। কারণ, নির্ধারিত মুনাফার সীমা তখন বিপণন ও বিতরণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। ওই সূত্র আরও জানায়, রোগীর চিকিৎসা ব্যয়ে যেসব ওষুধের চড়া দাম বেশি প্রভাব ফেলে, সেগুলোকে নতুন নিয়মের আওতায় আনতে চাইছে ভারত সরকার। কম দামি ওষুধের সরবরাহ ও বিতরণে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য ঢালাওভাবে সব ওষুধের ওপর মূল্যসীমা আরোপ করা হবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন