রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ October, ২০২৬
৫:৫৪ am
9 ভিউ

আরও খবর

ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি

রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব

​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি

রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৬ | ৫:৫৪ 9 ভিউ
গতকাল একনেক সভায় বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি নিয়ে বিএনপি সরকার ও সরকার নিয়ন্ত্রিত মিডিয়া এমনভাবে প্রচার চালাচ্ছে, যেন এটি বর্তমান সরকারের একেবারে নতুন কোনো উদ্যোগ। কিন্তু বাস্তবতা তা নয়। এই অপতথ্য ও আংশিক তথ্য প্রচারের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রামপালের এই সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের সরকারের সময়েই। সৌদি আরবের নবায়নযোগ্য জ্বালানি খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান একোয়া পাওয়ারের সঙ্গে আমরা এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছিলাম।” সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তোলা একটি ছবিও পোস্টে প্রকাশ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি জানান, ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা-বিন ইউসুফ আল দাহিলান তাঁর অফিসে এসে একোয়া পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। তবে এর আগে থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা ছিল, একোয়া পাওয়ার বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রায় ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রয়োজনীয় জমির ব্যবস্থা করবে। সৌদি রাষ্ট্রদূত এর সাথে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নভেম্বর, ২০২২ এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ নভেম্বর একোয়া পাওয়ার ও বিপিডিবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। পরিকল্পনা ছিল রামপালে ৫০০ মেগাওয়াট এবং মাতারবাড়ীতে আরও ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের। ২০২৪ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের নেগোসিয়েশন প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, “সবকিছু ঠিক থাকলে ওই বছরের শেষ নাগাদই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল।” তবে ৫ আগস্টের পর ড. মুহম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করলে সেই চলমান উদ্যোগ আর এগোয়নি বলে অভিযোগ করেন তিনি। সৌদি আরবের সঙ্গে করা নেগোসিয়েশনও বাতিল করা হয় বলে জানান তিনি। বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, যে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিগত আওয়ামী লীগ সরকার ১.৫ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছিল, সেই প্রকল্পেরই একটি অংশ এখন দেশের নিজস্ব তহবিল থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রামপালের জমির বিষয়টিও নতুন নয় উল্লেখ করে তিনি জানান, ২০১২ সালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিপিডিবি ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করেছিল। এর একাংশে মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট ব্লক-বি এলাকায় আওয়ামী লীগ সরকারের সময়েই জমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করে রাখা হয়েছিল। সব মিলিয়ে, আজ যে প্রকল্পের অনুমোদন দেওয়া হলো, তার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের পরিকল্পনা, জমি প্রস্তুতি এবং বিদেশি বিনিয়োগ আনার দীর্ঘ প্রচেষ্টার ধারাবাহিকতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন