পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন – বর্ণমালা টেলিভিশন

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ৫:১৮ 17 ভিউ
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত দুই দিনে যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট বন্ধ হয়ে পড়লে কর্তৃপক্ষ পুরো কেন্দ্রের উৎপাদন স্থগিত করে। দেশের একমাত্র কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছে ইতিমধ্যে। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের ত্রুটি সারাতে কাজ চলছে। তবে বিদ্যুৎ উৎপাদন কবে আবার শুরু হবে, সে বিষয়ে এখনই কোনো সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না। তিনি জানান, প্রথম ইউনিটটি সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ত্রুটির কারণে বন্ধ হয়। প্রথম ইউনিটের ক্যাবল নষ্ট হয়ে যায়; তৃতীয় ইউনিটে দেখা দেয় গ্রিড-সংক্রান্ত সমস্যা। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৬০–১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি প্রতিদিন গ্রিডে দিত ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটিও দীর্ঘদিন ধরে উৎপাদনের বাইরে। সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর থেকে সেটি বন্ধ রয়েছে—প্রায় ছয় বছর ধরে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার