বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি – বর্ণমালা টেলিভিশন

বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৬:২৭ 94 ভিউ
‘উপুর্যপরি বোমা হামলা’ চালিয়ে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে একটি অজ্ঞাত ইমেইল বার্তায়। আজ ৬ই অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টিতে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করে রোববার সন্ধ্যায় ‘টিপিক্যাল চাইনিজম্যান’ (TypicalChineseman@gmail.com) নামের একটি ইমেইল আইডি থেকে বার্তাটি পাঠানো হয়। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা। ৪ঠা অক্টোবর, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। পুলিশের ধারণা, অজ্ঞাত ইমেইল থেকে এমন বার্তা পাঠিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ইমেইল পাওয়ার পরই ব্র্যাক কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে ইমেইলটি ফরোয়ার্ড করা হয়। পাশাপাশি এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বোমা হামলার হুমকির বিষয়টি তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা-১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উপুর্যপরি বোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ই অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট থানা থেকে আমাদের কাছে জিডিটি ফরোয়ার্ড করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন