২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ October, ২০২৬
৭:৪০ am
15 ভিউ

আরও খবর

পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার

শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের

ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা

সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে

পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা

২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৭:৪০ 15 ভিউ
বিশাল বহর, মোটা অঙ্কের বাজেট আর একের পর এক আশার বাণী—সবকিছুর পরিণতি শেষ পর্যন্ত একটি মাত্র ব্রোঞ্জ পদক! জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের সফর শেষ হলো এক হতাশাজনক পরিসংখ্যান দিয়ে। এবারের এশিয়ান গেমসে অংশ নিতে ১৮৭ জন অ্যাথলেট এবং ৭৩ জন কোচ ও কর্মকর্তা মিলিয়ে ২৬০ জনের এক বিশাল বহর পাঠায় বাংলাদেশ ওলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিগত আসরগুলোর তুলনায় এবার খেলার পরিধিও বাড়িয়ে ১৭টি থেকে ২২টি ডিসিপ্লিনে অংশ নেওয়া হয়। অ্যাথলেটদের প্রস্তুতি ও অংশগ্রহণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বরাদ্দ চাওয়া হয়েছিল প্রায় ২৪ কোটি টাকা (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার)। কিন্তু এত বিপুল অর্থ ব্যয় আর প্রস্তুতির পর দিনশেষে অর্জনের ঝুলিতে জমেছে কেবল একটি ব্রোঞ্জ, যা এসেছে উশু থেকে—এমন এক খেলা, যেখানে আগেই কোনো পদকের প্রত্যাশা ছিল না। মজার কথা হলো সেই পদকও এসেছে না খেলেই, ওই ইভেন্টে এক প্রতিযোগী বাদ পড়ায় বাংলাদেশের অ্যাথলেট সেমিতে উঠেন, সেমিতে হারলেও নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পদক পেয়ে যান। Deeply ashamed': Salahuddin apologises after Bangladesh's Asian Games failure | The Daily Starআশার প্রদীপ ক্রিকেট ও কাবাডিতে বড় ধাক্কা বিগত ১৪টি এশিয়ান গেমসে বাংলাদেশের মোট ১৪টি পদকের রেকর্ড ছিল, যার মধ্যে ৬টি ক্রিকেট, ৭টি কাবাডি এবং ১টি বক্সিং থেকে আসা। তাই এবারও দেশ ছাড়ার আগে বিওএ-এর সহসভাপতি ও শেফ ডি মিশন ইমতিয়াজ আহমেদ আশা প্রকাশ করে বলেছিলেন, “গত আসরে ব্রোঞ্জ জেতা ক্রিকেট, আর আর্চারি, শুটিং ও কাবাডি নিয়ে আমাদের উচ্চ আশা আছে।” তবে ময়দানের লড়াইয়ে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। সবচেয়ে বড় হতাশা উপহার দিয়েছে ক্রিকেট। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন ভেঙে যাওয়ার পর, ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে শূন্য হাতে মাঠ ছাড়ে লিটন দাসের দল। অন্যদিকে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, যা একসময় এশিয়ান গেমসে পদকের অন্যতম প্রধান উৎস ছিল, সেখান থেকেও এবার কোনো পদক আসেনি। নারী ফুটবলেও ছিল কেবলই হতাশা। নিজেদের প্রথম দুই ম্যাচেই মোট ১৬টি গোল হজম করে তারা, যার মধ্যে উত্তর কোরিয়ার বিপক্ষেই তারা হেরেছে ১০-০ গোলে। দুটি ম্যাচে প্রতিপক্ষের জালে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। ব্যর্থতার মূলে প্রস্তুতির অভাব ও অস্থিরতা এত বড় বাজেটের পর এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, “সত্যি বলতে পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। তবে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশাও করা যেত না। খেলোয়াড়রা পর্যাপ্ত অনুশীলনের সময় পায়নি, ফেডারেশনগুলোতে বারবার রদবদল হয়েছে। এসব কারণে খেলোয়াড়দের গেমস পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার মতো উপযুক্ত পরিবেশ ছিল না।” দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান এশিয়ান গেমসে প্রতিবেশী দেশগুলোর সাফল্যের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের এই পারফরম্যান্স আরও করুণ দেখায়। যেখানে ভারত ২১টি সোনা সহ মোট ৮৫টি পদক জিতে শীর্ষে অবস্থান মজবুত করেছে, সেখানে শ্রীলঙ্কা একটি সোনা সহ দুটি পদক জিতেছে। কোনো সোনা না পেলেও পাকিস্তান জিতেছে ৭টি পদক, এমনকি নেপালও বাগিয়ে নিয়েছে দুটি ব্রোঞ্জ পদক। তাদের তুলনায় বাংলাদেশের কেবল একটি ব্রোঞ্জ জয় এটাই তুলে ধরে যে, প্রতিবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া হলেও জয়ের মনোভাব নিয়ে খেলার মতো কোনো দৃশ্যমান উন্নতি আমাদের ক্রীড়াঙ্গনে ঘটেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’