পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ | ৭:২৫ 105 ভিউ
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রত্যেক জেলা পর্যায়ে কিউআরটি গঠন করতে হবে। এই টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত হবে সমন্বিত অভিযান: পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় কিউআরটি সদস্যদের অংশগ্রহণে নিয়মিতভাবে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়া আয়োজন করতে বলা হয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সের পরিসংখ্যান এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে। চিঠির কার্যার্থে সব জেলা পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ, জেলা পর্যায়ে বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন পুলিশ ইউনিটকে সমন্বিত করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী