নিউজ ডেক্স
আরও খবর
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল
শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি
আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!
পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটতে রাজধানীর উত্তরায় একটি বাসায় জড়ো হওয়ার ঘটনায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটার তথ্য না থাকলেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ২৮শে সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপির বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
থানা পুলিশ বলছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন তারা। পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর তাদের আটক করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
তবে কেবল জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য জড়ো হওয়া এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার মধ্যে কী ধরনের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা বা অন্য কোনো অপরাধ সংঘটনের অভিযোগের তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে দেশের বিভিন্ন স্থানেও শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে জন্মদিন পালনকে কেন্দ্র করে সাতজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]