আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬
৬:১০ পূর্বাহ্ণ
16 ভিউ

আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১০ 16 ভিউ
জাসদের ২৭ নেতাকর্মীর জামিন চাওয়ায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান আফজাল হারুনকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ১৫ নম্বর আদালতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেনের অভিযোগ, জাসদের ২৪ নেতা, এক জাসদ নেতার আত্মীয় ও দুই দোকান কর্মচারীসহ মোট ২৭ জনের জামিন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতকক্ষের ভেতর থেকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান আফজাল হারুনকে ধাক্কা দিয়ে বের করে আনা হয়। পরে আদালতের বারান্দায় সরকারি কৌঁসুলি তাঁকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করেন সাজ্জাদ হোসেন। জাসদের দপ্তর সম্পাদক বলেন, ‘জাসদের ২৪ নেতা, জাসদ নেতার এক আত্মীয় এবং দুই দোকান কর্মচারীসহ মোট ২৭ জনের জামিন নামঞ্জুর হয়েছে।’ এর আগে শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ের সামনে হামলার অভিযোগ ওঠে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে প্রতিনিধি সভা শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাসদের কার্যালয়ের সামনে হামলা শুরু হয় বলে জাসদের নেতারা অভিযোগ করেন। ওই ঘটনায় জাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় এবং পরে তাদের আদালতে হাজির করা হয়। প্রতিনিধি সভায় কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিও জানানো হয়। জাসদ নেত্রী লিনু হক বলেন, ‘মব সৃষ্টি করে সকলকে বন্দী করেছে।’ বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেত্রী ইয়াতুন্নেসা রুমা অভিযোগ করেন, জাসদ কার্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আইনজীবীকে মারধরের অভিযোগের বিষয়ে সরকারি কৌঁসুলির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা