ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩২ পূর্বাহ্ণ
8 ভিউ

ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩২ 8 ভিউ
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারের বিরুদ্ধে স্বামী মো. আলা উদ্দিন আদালতে মামলা করেছেন। মামলায় চুমকির পাশাপাশি তৈয়ব ও ফেনী সদর উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন মীরকেও আসামি করা হয়েছে। গিয়াস উদ্দিন মীরের সঙ্গে চুমকির অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন আলা উদ্দিন। রোববার, ২৭শে সেপ্টেম্বর, ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় আবেদনটি করেন তিনি। আদালতে দাখিল করা আবেদনে আলা উদ্দিন বলেন, স্ত্রীর চলাফেরা ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলার পর তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে তাকে নানাভাবে হয়রানি করা এবং মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আবেদনে আরও বলা হয়, গত ২৫শে সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের বাসার সামনের রাস্তায় আলা উদ্দিনকে দেখতে পান দুই ও তিন নম্বর আসামি তৈয়ব ও গিয়াস উদ্দিন মীর। তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের এমন আচরণের কারণ জানতে চাইলে বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে আবেদনে উল্লেখ করেন বাদী। আলা উদ্দিনের অভিযোগ, তাকে এবং তার ভাই-বোনদের মাদক মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। এর আগে ২৩শে সেপ্টেম্বর ফেসবুক লাইভে মহিলা দলকে ‘নষ্ট দল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন চুমকি আক্তার। ওই মন্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেয় জেলা মহিলা দল। একই লাইভে সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে ফেনী মডেল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করেন এক সম্পাদকসহ চার সাংবাদিক। এরপর ২৫শে সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুমকি আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় ফেনী জেলা ছাত্রদল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় তাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা