বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩২ পূর্বাহ্ণ
8 ভিউ

আরও খবর

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!

জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস

বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি

কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা

৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা

বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩২ 8 ভিউ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারকে চাল সরবরাহ করা হচ্ছে এমন সব চালকল থেকে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই অথবা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। এমন অনিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে। অভিযোগ রয়েছে, একটি অসাধু সিন্ডিকেট খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ভুয়া লাইসেন্স ব্যবহারের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এর একটি জ্বলন্ত উদাহরণ রায়গঞ্জের চান্দাইকোনা এলাকার আনোয়ারা সেমি অটো চালকল, যেটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ। এর চাতাল ও ভবন আগাছায় ভরে গেছে এবং সেখানে হাউজ, বয়লার বা বিদ্যুৎ সংযোগের কোনো অস্তিত্ব নেই। অবাক করা বিষয় হলো, সরকারের পক্ষ থেকে এ বছর এই অকার্যকর মিলটি থেকেই ১১৯ টন চাল ক্রয় করা হচ্ছে। উপজেলার আরও বেশ কয়েকটি চালকল, যেমন- লুৎফা অটো রাইস মিল, ওমর সেমি অটো রাইস মিল এবং সৌরভ অটো রাইস মিলের চিত্রও হুবহু এক। এসব মিলের কোথাও চাতাল কাঠের গুঁড়া শুকানোর কাজে ভাড়া দেওয়া হয়েছে, আবার কোথাও চলছে মুরগির খামার। এমনকি কোনো কোনো গুদামের ভেতরে গরুর খামারও গড়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার বছরের পর বছর ধরে অচল থাকা এসব চালকলের সঙ্গেই অবলীলায় চাল কেনার চুক্তি করে চলেছে। এই অভিযোগগুলোর সত্যতা স্বীকার করে নিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং তিনি এর দায় চাপিয়েছেন উপজেলা খাদ্য পরিদর্শক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধির ওপর। এ বিষয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম জানান, “এ ধরনের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। তবে এই বিষয়গুলো সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য পরিদর্শকই সবচেয়ে ভালো বলতে পারবেন।” অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানিয়েছেন, “এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ এলাকার পাঁচটি চালকলের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।” উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে বর্তমানে রায়গঞ্জ উপজেলার মোট ১৩৭টি চালকলের সাথে চাল সরবরাহের চুক্তি রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৮৮ কোটি টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ