ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ | ৫:১৪ 115 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সোমবার (১৪ই সেপ্টেম্বর) ছাত্র মৈত্রীর প্রচার সম্পাদক অনিক দেওয়ানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের সূতিকাগার এবং স্বাধীনতার প্রাণকেন্দ্র। ডাকসুর সংগ্রহশালায় সংস্কারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ছবি সরিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে। ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের দাবি, এটি শুধু ছবি সরানোর ঘটনা নয়; বরং ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত। সংগঠনটি বলেছে, জিন্নাহর ‘Urdu and Urdu shall be the state language of Pakistan’ বক্তব্যের প্রতিবাদ থেকেই বাংলাদেশের ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার বীজ বোনা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালে এসে ডাকসুতে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহকে বসানো কোনো সংস্কার নয়, বরং ইতিহাসের সঙ্গে বেইমানি। ছাত্র মৈত্রীর দাবি, এটি ৭১-এর পরাজিত শক্তির প্রত্যাবর্তনের প্রত্যয়। ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ অভিযোগ করেন, যারা এ কাজ করেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে অবগত নন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না। অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে বঙ্গবন্ধুর ছবি যথাস্থানে পুনঃস্থাপন এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের ইতিহাস সংরক্ষণের জন্য মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা—১৯৪৮ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত হলেও—বাংলা ও বাঙালির ইতিহাস মুছে ফেলার শামিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় ডাকসুর কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী