‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
৫:১২ পূর্বাহ্ণ
6 ভিউ

‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১২ 6 ভিউ
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর অভিমুখে যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’—এসব স্লোগান দেন। মিছিলটি পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ কর্মসূচি শেষ করার অনুরোধ জানায়। পরে পুলিশের অনুরোধে সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ‘সোনার ডিম পাড়া হাঁস’। সোনার ডিমের পরিবর্তে পুরো হাঁসটিই খেয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না। দেলোয়ার মজুমদার জানান, পুলিশের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সোমবারের কর্মসূচি শেষ করা হয়েছে। তবে দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর…