দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩৫ পূর্বাহ্ণ
8 ভিউ

দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩৫ 8 ভিউ
দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ইস্টার্ন কেপ প্রদেশের লেডিফ্রে এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল ব্যাপারী নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা জামালের দোকানের টিন কেটে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর সময় জামালের বুকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামাল চাঁদপুরের মতলব উপজেলার সিপাইকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। একই দিনে নর্দার্ন কেপ প্রদেশের পেকাসডর্প এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের বাসিন্দা। এছাড়া বুধবার রাতে ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন শহরের নিকটবর্তী একটি গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম নামে আরেক বাংলাদেশি মারা যান। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফ্রি স্টেটের বেলকম তেনিজেন এলাকায় বসবাসকারী রেদওয়ান উল্লাহ নামে এক বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রোববার দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিন ভোরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার জাদিয়া গ্রামের বাসিন্দা। দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত