যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩১ পূর্বাহ্ণ
18 ভিউ

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩১ 18 ভিউ
তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠা এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এতে বিনিয়োগকারীদের চাপ বাড়ছে। বৃহস্পতিবার বাজার খোলার পর ডাও জোন্স ০.৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ০.৬ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর ন্যাসডাক ০.৯ শতাংশ কমে যায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগস্টের প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৫.৩ শতাংশ। মূল্যস্ফীতির এই তথ্য আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো করেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১০৫ ডলারের ওপরেউঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ১০০ ডলার ছাড়িয়েছে, যা মে মাসের পর প্রথমবার। তেলের উচ্চ দাম মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহারও বেড়েছে। ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫.৩৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। বাজার এখন শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক-এর তথ্যের দিকে তাকিয়ে আছে। এই তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা