‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর, ২০২৬
৫:০০ পূর্বাহ্ণ
6 ভিউ

আরও খবর

স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা

অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি

খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব!

সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার

‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:০০ 6 ভিউ
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার বড় প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ—এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর। গতকাল ৩০শে আগস্ট, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে তিনি এই নতুন চুক্তির বিষয়টি প্রকাশ্যে আনেন। এক্স পোস্টে সার্জিও গোর লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সেরা কর্মসংস্থান সৃষ্টিকারী রাষ্ট্রপ্রধান। দেশটিতে লাখ লাখ উচ্চবেতনের চাকরি সৃষ্টি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।” চলতি সপ্তাহের নতুন এই কূটনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অবিশ্বাস্য চুক্তি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ বোয়িং কোম্পানির কাছ থেকে অতিরিক্ত আরও বোয়িং উড়োজাহাজ কিনতে শত কোটি (বিলিয়ন) ডলার ব্যয়ের অঙ্গীকার করেছে, যা তাদের পূর্ববর্তী প্রাথমিক অর্ডারকে অনেক বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট আমেরিকা ও অংশীদার দেশগুলোকে আবার সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন।” উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী শুল্ক চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশ মোট ২৫টি বোয়িং বিমান কেনার ব্যাপারে প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১লা মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সই করে, যার মাধ্যমে ৩.৭ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা) ব্যয়ে প্রথম দফায় ১৪টি উড়োজাহাজ কেনা নিশ্চিত করা হয়। গোরের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ এখন অবশিষ্ট ও অতিরিক্ত বিমান কেনার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিশ্রুতি বাড়াল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু