ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৬
৫:৩৯ পূর্বাহ্ণ
16 ভিউ

আরও খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ | ৫:৩৯ 16 ভিউ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকে ঢাকা অভিমুখী লেনে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব ও তীব্র যানজট। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই স্থবিরতা শনিবার সকালেও বহাল থাকায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছার ক্ষেত্রে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যরা রাত ৮টায় তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত ১১টায় অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটের কবলে পড়ে। একটানা চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিরুন্নেছা। ঘটনাস্থল ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আষাড়িয়ারচর ব্রিজের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু করে কর্তৃপক্ষ। এর ফলে একটি লেন বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত গাড়ির চাপ বাড়তে থাকে এবং যানজট মহাসড়কের মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। আজ ২৯শে আগস্ট, শনিবার সকাল ৮টা পর্যন্ত এই যানজট পরিস্থিতি অব্যাহত ছিল। ঢাকা থেকে চাঁদপুরগামী ‘সুরমা পরিবহন’-এর চালক রিপন মিয়া (৫৫) বিরক্তি প্রকাশ করে বলেন, “ঢাকা-চট্টগ্রামের মতো এমন ব্যস্ততম মহাসড়কে যেকোনো ধরনের কাজের ক্ষেত্রে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকা উচিত। তীব্র গরমের মধ্যে বাসে বসে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা মারাত্মক শারীরিক কষ্টে ভুগছেন।” এ বিষয়ে মুন্সিগঞ্জের গজারিয়া অঞ্চলের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, ব্রিজের ঢাকাগামী লেনের মেরামতের কারণে এই সাময়িক স্থবিরতার সৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরমে আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি