জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ August, ২০২৬ | ৫:১১ 78 ভিউ
বিএনপি সরকারের ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি করতে সরকারের আরও সময় লাগবে বলে স্বীকার করেছেন তিনি। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট কি না—এক সাংবাদিক জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। “আমরা তো সবসময়ই বলব, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে।” সরকারের ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের এখন মাত্র ছয় মাস পার হল। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করতে পেরেছি এবং আইনশৃঙ্খলা আপনারা অনেক প্রশংসনীয় উদ্যোগ দেখতে পেয়েছেন। “আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো আমরা শুরু করেছি, সেসব অনেক প্রশংসিত হয়েছে।” তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সরকারের দাবির পাশাপাশি জনপ্রত্যাশা পূরণে সময় লাগার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। অর্থাৎ সরকারের ছয় মাসের কার্যক্রমের পরও আইনশৃঙ্খলা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় জনগণ—এমন বাস্তবতার কথাই স্বীকার করেছেন তিনি। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুয়েকটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি। যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বেই সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়। “কিন্তু আমরা দীর্ঘ একমাস পর্যন্ত জ্বালানি তেলের ক্রয়ে মূল্য বৃদ্ধি করিনি।” বোরো মৌসুম শেষ হওয়ার পর জ্বালানি তেলের দাম ‘সহনীয়’ মাত্রায় বাড়ানো হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী