অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না – বর্ণমালা টেলিভিশন

অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৬ | ৫:৩৩ 60 ভিউ
বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যেখানে বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়ের পার্থক্য অনেকটাই গৌণ। সুখের মুহূর্তে আনন্দ ভাগাভাগি করা থেকে শুরু করে বিপদের সময়ে পাশে দাঁড়ানো, জীবনের নানা পর্যায়ে একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ভরসা। তবে ঘনিষ্ঠতা যতই বেশি হোক, বন্ধুর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সময় কিছুটা সংবেদনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে কোনো বন্ধু অবিবাহিত হলে তার বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে করা ছোট একটি মন্তব্যও কখনো কখনো তাকে বিব্রত বা কষ্ট দিতে পারে। তাই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও কিছু কথা এড়িয়ে চলাই ভালো। ‘বিয়ে কবে করছ?’ বন্ধুদের বেশির ভাগের বিয়ে হয়ে গেছে, কিন্তু একজন এখনো অবিবাহিত, এমন পরিস্থিতিতে তাকে বারবার বিয়ের কথা জিজ্ঞেস করা উচিত নয়। ‘কবে বিয়ে করবে?’ কিংবা ‘কবে আংটি পরবে?’, এ ধরনের প্রশ্ন শুনতে সাধারণ মনে হলেও এতে ওই বন্ধু অস্বস্তিতে পড়তে পারেন। কারণ, বিয়ে করাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। কেউ হয়তো নিজের বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট। ‘চিন্তা করো না, এখনো অনেক সময় আছে’ বন্ধুর বয়স নিয়ে এমন মন্তব্যও না করাই ভালো। ‘এখনো সময় আছে’ বলার মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেই তার মনে বয়স নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। তাই বন্ধুর ব্যক্তিগত সিদ্ধান্তকে সময় ও সুযোগ দেওয়া উচিত। ‘কেন বিয়ে হচ্ছে না, সমস্যাটা আমি জানি’ কোনো বন্ধুর বিয়ে না হওয়ার কারণ খুঁজে বের করে নিজের মতামত দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে তিনি নিজে এ বিষয়ে কিছু জানতে না চাইলে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্লেষণ করা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুত্বের জায়গা থেকে পরামর্শ দিতে হলেও আগে তার প্রয়োজন বা আগ্রহ আছে কি না, সেটি বিবেচনা করা উচিত। ‘তুমি তো খুব খুঁতখুঁতে’ জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক মানুষের পছন্দ ও প্রত্যাশা আলাদা। কোনো সম্পর্ক বা প্রস্তাব পছন্দ না হলে বন্ধুকে ‘খুঁতখুঁতে’ কিংবা ‘বেশি বাছবিচার করো’ বলা তার আত্মসম্মানে আঘাত করতে পারে। তার পছন্দকে নিজের মানদণ্ড দিয়ে বিচার না করাই ভালো। ‘তোমার তো কোনো গতি হলো না’ অবিবাহিত বন্ধুকে ‘বিয়ে করলে না, শেষ বয়সে কী করবে?’ এ ধরনের কথা বলাও একেবারেই উচিত নয়। বৈবাহিক অবস্থার সঙ্গে একজন মানুষের ভবিষ্যৎ সাফল্য, সুখ বা নিরাপত্তাকে সরাসরি মিলিয়ে দেখা ঠিক নয়। একজন মানুষ কীভাবে জীবন কাটাবেন, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। তাই বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন না করে তার সিদ্ধান্তকে সম্মান করাই ভালো। বিয়ে করবেন কি না, কখন করবেন, এ সিদ্ধান্ত প্রত্যেক মানুষের নিজের। বন্ধুর পাশে থাকা মানে তার সিদ্ধান্তকে সম্মান করাও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন