অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া – বর্ণমালা টেলিভিশন

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ August, ২০২৬ | ৫:২৩ 60 ভিউ
মানুষ যতই সতর্ক থাকুক, পৃথিবীর সব বিপদকে সে নিজের চোখে দেখতে পারে না। সামনে কী আছে আমরা কিছুটা দেখতে পাই, কিন্তু পেছনে কী ঘটছে জানি না; ডান-বাম ও ওপরের বিপদ সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। এমনকি মাটির নিচে কিংবা অদৃশ্য কোনো দিক থেকে কী বিপদ আসতে পারে, তাও মানুষের অজানা। তাই একজন মুমিন নিজের শক্তি ও সতর্কতার পাশাপাশি সব সময় সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা করে। তাই তো রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া শিখিয়েছেন, যাতে বান্দা আল্লাহর কাছে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, ওপর থেকে এবং নিচের দিকের সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে নিরাপত্তা প্রার্থনা করে। দোয়াটি হলো- اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাঁ দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে হেফাজত করুন। আর আমি আপনার মহত্ত্বের আশ্রয় চাই-যেন নিচের দিক থেকে আকস্মিকভাবে আক্রান্ত না হই।’ (আবু দাউদ, হাদিস : ৫০৭৪, ইবনে মাজাহ, হাদিস : ৩৮৭১)

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার