দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি – বর্ণমালা টেলিভিশন

দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ | ৫:১২ 2 ভিউ
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের হুমকির পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‘খালিস্তান’-এর নাম ব্যবহার করে পাঠানো ই-মেইলটির বিষয় ছিল ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’। এতে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিল্লিজুড়ে বড় ধরনের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। হুমকির পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট ও আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়কে হুমকির তালিকায় রাখা হয়েছে। হুমকি পাওয়ার পর পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা সংস্থাগুলো এসব এলাকায় তল্লাশি চালায়। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় বাড়ানো হয় নজরদারি ও নিরাপত্তা তল্লাশি। তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর এখন পর্যন্ত সন্দেহজনক বা বিপজ্জনক কোনো বস্তু উদ্ধারের কথা জানায়নি নিরাপত্তা বাহিনী। ই-মেইলটির পেছনে কারা রয়েছে এবং এটি আতঙ্ক ছড়ানোর কোনো অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান