ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬
৪:৪২ পূর্বাহ্ণ
2 ভিউ

আরও খবর

প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী

বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে

যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি

বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে

সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি

‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’

ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৪:৪২ 2 ভিউ
লক্ষ্মীপুর সদরের হামছাদী গ্রামের কৃষক মো. হাসানের ঢাকা থেকে আসা মেয়ে বহুদিন পর বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। ইলিশের জেলা লক্ষ্মীপুরের বিখ্যাত ইলিশ মাছের স্বাদ বহুদিন পাননি তিনি। তাই মেয়ে বাড়ি পা রাখলেই তাকে ইলিশ খাওয়াবেন—এমন ইচ্ছা মনে লালন করছিলেন কৃষক হাসান। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে সেই ইচ্ছা পূরণ করা যেন এক কঠিন লড়াই। হাটে ৩ মণ ধান বিক্রি করে পাওয়া ৩ হাজার ৫০০ টাকার মধ্য থেকে ২ হাজার ৮০০ টাকা খরচ করে ১ কেজি ওজনের মাত্র ১টি ইলিশ কিনতে পেরেছেন তিনি। চলতি মৌসুমে এটিই তার প্রথম ইলিশ কেনা। শুনতে গল্পের মতো মনে হলেও, এটিই এখন মেঘনা তীরের জেলা লক্ষ্মীপুরের সাধারণ কৃষকদের নিত্যদিনের বাস্তবতা। ইলিশের জন্য বিখ্যাত এই জেলায় বর্তমানে ১ কেজি ইলিশ কিনতে কৃষকদের গুনতে হচ্ছে অন্তত দুই মণ ধানের দাম। জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে সবজি, মাছ ও ধানের মূল্যের চরম বৈপরীত্য দেখা গেছে। কৃষকেরা বলছেন, মাঠের ঘাম ঝরানো ধান হাটে তুলে যে দাম মিলছে, তা দিয়ে রূপালি ইলিশ তো দূরের কথা, সংসারের অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাই কঠিন হয়ে পড়েছে। একদিকে কৃষকের গোলায় ওঠা নতুন ধান, অন্যদিকে মেঘনার তাজা ইলিশ—দুটিই এ অঞ্চলের মানুষের শ্রমের ফসল হলেও দামের বিচারে তাদের অবস্থান এখন আকাশ আর পাতাল। লক্ষ্মীপুরের রায়পুর ও সদর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, জাত ও মানভেদে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। বিপরীতে, আকারভেদে ১ কেজি ইলিশের দাম ঠেকেছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। ফলে ১ কেজি ওজনের একটি মাছ কিনতে হলেও একজন কৃষককে দুই থেকে আড়াই মণ ধান বিক্রি করতে হচ্ছে। রায়পুর বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক মো. কামাল হোসেন আক্ষেপ করে বলেন, “আগে ধান বিক্রি করে বাড়ির জন্য স্বাচ্ছন্দ্যে মাছ কিনতাম। এখন বাজারে গিয়ে টাকা পকেটে নিয়ে শুধু ঘুরে আসি, কেনার সাহস পাই না। দুই মণ ধান বিক্রি করে যদি এক কেজি ইলিশ কিনি, তবে সংসারের বাকী খরচ সামলাবো কীভাবে? তাই এখন ইলিশ শুধু বাজারেই দেখি।” লক্ষ্মীপুর শহরের প্রবীণ মাছ বিক্রেতা মো. রুহুল আমিন, যিনি দীর্ঘ দুই যুগ ধরে সেখানে মাছ বিক্রি করছেন, জানান যে বিগত দুই বছরের তুলনায় এবার ইলিশের বাজার অনেক বেশি চড়া। মেঘনায় মাছ ধরায় প্রায় ৬০ হাজার জেলে নিয়োজিত থাকলেও সরবরাহ ও আকারের ওপর ভিত্তি করে ইলিশের দাম সাধারণ ক্রেতা বিশেষ করে কৃষকদের নাগালের বাইরে চলে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?