নিউজ ডেক্স
আরও খবর
এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে
ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ
বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস
প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়
নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা
শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে
শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ
গত ৫ই আগস্ট, বুধবার দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বন্দরনগরী চট্টগ্রামের চশমা হিলে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক ভবনে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ককটেল ছুড়েছে বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা।
৬ই আগষ্ট, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ৬-৭ জনের একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। স্থানীয়দের তথ্য মতে, তারা বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির রাজনীতিতে সক্রিয় সন্ত্রাসী।
জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ওই পৈতৃক ভবনটিতে গত ২ বছর ধরে পরিবারের কেউ থাকেন না। ২০২৪-এর আগস্টে একাধিকবার সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের পর পরিবারের সদস্যরা বাড়ি ত্যাগ করতে বাধ্য হন।
জনশূন্যতার সুযোগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৬-৭ জন ব্যক্তি ভবনের আশপাশের পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে দ্বিতীয় তলার বর্ধিত বারান্দায় আগুন ধরিয়ে দেয়।
অগ্নিসংযোগের পরপরই দুর্বৃত্তরা বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে সন্ত্রাসীরা আরেক গলি দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি ও ফুটেজ ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে এবং বোরহানুল হাসান। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মুখাবৃত অবস্থায় ছয়জন ব্যক্তি ভবনের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছেন।
তাদের একজনের হাতে একটি বস্তা ছিল এবং অন্য একজনকে সীমানা প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপর একটি ছবিতে ভবনের বারান্দা থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী অংশ নেন এবং সেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীবিরোধী সন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ আক্রমণ চালিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরও এই ভবনটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। মাস্ক পরা কয়েকজন ব্যক্তি ভবনের বাইরের দিকে কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় এবং ‘পটকা’ ফাটায়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।