শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ August, ২০২৬ | ৫:১১ 98 ভিউ
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ ছয়জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শান্ত ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ঘণ্টার বেশি সময় অবস্থানকালে নতুন ধারা বাংলাদেশের ছয়জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। রাতে তাদের কড়া পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রমনা জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী। পুলিশ হেফাজতে নেওয়া নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মী হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী