প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা – বর্ণমালা টেলিভিশন

প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ August, ২০২৬ | ৫:০৬ 101 ভিউ
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে হট্টগোল চলতে থাকে। সংঘর্ষে আহত নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ কয়েকজন চিকিৎসার জন্য ঢামেকে এলে সেখানে দুই পক্ষের সদস্যদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। হাসপাতাল সূত্র জানায়, এ সময় জরুরি বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি বাংলানিউজকে বলেন, জরুরি বিভাগে হট্টগোলের খবর পেয়ে তিনি নিজেই সেখানে উপস্থিত হন। চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা রোগী ও স্বজনদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা হট্টগোল চলে। এতে জরুরি বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং রোগী ও তাদের স্বজনরা ভয়কর অবস্থার মধ্যে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন শাহবাগ থানা পুলিশ। এসময় কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এদিকে ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। এসডিএফের দাবি, প্রেসক্লাবের কর্মসূচিতে জুলাইযোদ্ধা ও বিএনপিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে নতুন ধারা বাংলাদেশের দাবি, তাদের কর্মসূচিতে এসডিএফের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। দেশের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। এমন একটি প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক সংঘাত ও হট্টগোল শুধু চিকিৎসাসেবাই ব্যাহত করে না, রোগী, স্বজন ও চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত করে। হাসপাতাল কখনোই রাজনৈতিক বিরোধের স্থান হতে পারে না; এখানে সবার আগে নিশ্চিত করতে হবে নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী