মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ আগস্ট, ২০২৬
৫:১৭ পূর্বাহ্ণ
57 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ | ৫:১৭ 57 ভিউ
মাত্র এক দশকের ব্যবধানে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজারে অভূতপূর্ব উত্থান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে যেখানে দেশটির এলএনজি রপ্তানি ছিল প্রায় শূন্যের কোটায়, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.২ ট্রিলিয়ন ঘনফুটে। এর মাধ্যমে কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি ইনস্টিটিউটের ২০২৬ সালের স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক এলএনজি রপ্তানি বেড়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ১.১ ট্রিলিয়ন ঘনফুট সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যা বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি ছিল ০.০৩ ট্রিলিয়ন ঘনফুটেরও কম। সে সময় কাতার ছিল বিশ্বের শীর্ষ রপ্তানিকারক। তবে শেল গ্যাস বিপ্লব, উন্নত উত্তোলন প্রযুক্তি এবং উপসাগরীয় উপকূলে গড়ে ওঠা শক্তিশালী জ্বালানি অবকাঠামোর কারণে গত এক দশকে দেশটি উৎপাদন ও রপ্তানিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বৈশ্বিক এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪ শতাংশে। বিশ্লেষকদের মতে, স্বল্প ব্যয়ে শেল গ্যাস উত্তোলন, বিদ্যমান পাইপলাইন ও বন্দর অবকাঠামো এবং আমদানির জন্য নির্মিত টার্মিনালগুলোকে রপ্তানি কেন্দ্রে রূপান্তর করার কৌশল যুক্তরাষ্ট্রের এই সাফল্যের মূল ভিত্তি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লুইজিয়ানার প্ল্যাকেমিনস এলএনজি এবং করপাস ক্রিস্টি স্টেজ-৩ প্রকল্প। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, শুধু প্ল্যাকেমিনস প্রকল্প থেকেই বৈশ্বিক এলএনজি সরবরাহ বৃদ্ধির ৬০ শতাংশের বেশি এসেছে। এছাড়া নমনীয় রপ্তানি চুক্তির কারণে আন্তর্জাতিক বাজারেও মার্কিন এলএনজির চাহিদা বেড়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে দেশটির এলএনজি সরবরাহ দৈনিক গড়ে ১০.৩ বিলিয়ন ঘনফুটে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বছরজুড়ে যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রপ্তানির প্রায় ৬৮ শতাংশই গেছে ইউরোপে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উৎপাদনও রেকর্ড দৈনিক ১০৩.৯ বিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বর্তমানে বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের এক-চতুর্থাংশেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। পারমিয়ান বেসিন, অ্যাপালাচিয়া এবং হেইনসভিল অঞ্চল দেশটির উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে, এলএনজির প্রসারের ফলে বৈশ্বিক গ্যাস বাণিজ্যের কাঠামোও বদলে যাচ্ছে। ২০২৫ সালে আন্তঃআঞ্চলিক এলএনজি বাণিজ্য বেড়েছে ৬.৫ শতাংশ, বিপরীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস বাণিজ্য কমেছে ৩.৬ শতাংশ। বর্তমানে আন্তঃআঞ্চলিক প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ৫৫ শতাংশই এলএনজির মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের এলএনজি প্রবৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। প্ল্যাকেমিনস ও করপাস ক্রিস্টি প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি গোল্ডেন পাস, পোর্ট আর্থার ও রিও গ্র্যান্ডে এলএনজি প্রকল্প চালু হলে রপ্তানি আরও বাড়বে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ বিশ্বের মোট এলএনজি বাজারের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে বিপুল বিনিয়োগ, দীর্ঘ সময় এবং পর্যাপ্ত পাইপলাইন অবকাঠামো প্রয়োজন। একই সঙ্গে রপ্তানি বাড়ার ফলে দেশটির অভ্যন্তরীণ গ্যাসের দামও বৈশ্বিক বাজারের ওঠানামার সঙ্গে আরও বেশি সংযুক্ত হয়ে পড়তে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!