কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৬
১১:১৬ পূর্বাহ্ণ
29 ভিউ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ | ১১:১৬ 29 ভিউ
নারী সাংবাদিককে কুপ্রস্তাব, নিপীড়ন ও চাকুরীচ্যুতির অভিযোগে তদন্ত চলাকালে বাংলানিউজ২৪.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু পদত্যাগে বাধ্য হয়েছেন। যদিও পদত্যাগী সম্পাদক মিন্টুর ভাষ্য, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ভুক্তভোগী এক সাবেক নারী প্রতিবেদক বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামসহ (সিএমজেএফ) বেশ কয়েকটি সাংবাদিক ও নারী সংগঠনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই সাথে তিনি বিষয়টি সংশ্লিষ্ট মিডিয়া হাউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অবগতির জন্যও পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাকে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার, মানসিক নির্যাতন করেছেন এবং পরবর্তীতে প্রতিশোধমূলক চাকরিচ্যুতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী ওই নারী সাংবাদিক স্পষ্ট করেছেন যে, তার এই লড়াইয়ের উদ্দেশ্য চাকরিতে পুনর্বহাল হওয়া নয়; বরং কর্মস্থলে ঘটে যাওয়া যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায় প্রতিশোধমূলক আচরণের সুষ্ঠু বিচার নিশ্চিত করা। লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী সাংবাদিক জানান, ২০২৫ সালের মে মাস থেকে অভিযুক্ত সম্পাদক বিভিন্ন অজুহাতে তাকে নিয়মবহির্ভূতভাবে নিজ কক্ষে ডেকে পাঠাতেন। সংবাদমাধ্যমের প্রচলিত রিপোর্টিং প্রক্রিয়ার বাইরে গিয়ে তাকে ব্যক্তিগত কিছু দায়িত্বও দেওয়া হতো। একপর্যায়ে সংবাদ পরিকল্পনার কথা বলে ওই সম্পাদক তাকে কার্যালয়ের বাইরে ‘জিন্দা পার্ক’-এ নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে ফেরার পথে গাড়িতে অবস্থানকালে অভিযুক্ত সম্পাদক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক ঘনিষ্ঠতার চেষ্টা করেন। এছাড়া, আরও একটি স্থানে (‘ড্রিম হলিডে’) নিয়ে গিয়ে উক্ত সম্পাদক তাকে অনৈতিক প্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অফিসে কাজের ছলে বা বিভিন্ন বাহানায় অভিযুক্ত সম্পাদক তাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতেন। শুধু সরাসরিই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগত ফোনকলের মাধ্যমেও তাকে বারবার বিরক্ত করা হতো। চ্যাটিং ও ফোনকলে যৌন সুরসুরি ও অস্বস্তিকর বার্তা পাঠানো এবং তার ব্যক্তিগত ও যৌন জীবন নিয়ে নানা ধরনের আপত্তিকর আলোচনায় জড়ানোর চেষ্টা চালানো হতো। অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, সম্পাদক কর্তৃক অনৈতিক প্রস্তাব বারবার প্রত্যাখ্যান ও এসব আপত্তিকর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর থেকেই তার ওপর প্রতিশোধমূলক প্রশাসনিক চাপ সৃষ্টি করা হয়। তাকে মানসিকভাবে নির্যাতন করার পাশাপাশি পেশাগতভাবে কোনঠাসা করে ফেলা হয়। পরবর্তীতে এর জের ধরেই তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। অথচ ঘটনার আগে তার পেশাগত দক্ষতা নিয়ে কোনোদিন প্রশ্ন ওঠেনি। ”প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তার করা দুটি বিশেষ প্রতিবেদন ‘বেস্ট রিপোর্ট’ হিসেবে নির্বাচিত হয়েছিল এবং তিনি পুরস্কৃতও হয়েছিলেন। ফলে তার চাকরিচ্যুতি যে কোনো পেশাগত ব্যর্থতার কারণে নয়, বরং আপোস না করার মাশুল ও প্রতিশোধমূলক পদক্ষেপ” বলে দাবি ঐ নারী সাংবাদিকের। সংগঠনগুলোতে দেওয়া আবেদনে ওই সাংবাদিক জানান, তিনি প্রতিষ্ঠানে ও সাংবাদিক মহলে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। পেশাগত ও সাংগঠনিক পর্যায়ে যদি তিনি সঠিক বিচার না পান, তবে সহকর্মীদের নিয়ে রাস্তায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রয়োজনে তিনি বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন বলেও জানিয়েছেন। অভিযোগকারী সাংবাদিক আরও দাবি করেছেন যে, অভিযুক্ত সম্পাদকের সাথে তার ফোনালাপের অডিও রেকর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা প্রেরণের উপযুক্ত তথ্যপ্রমাণ ও নথি তার হেফাজতে রয়েছে। বিচার প্রক্রিয়ার প্রয়োজনে কিংবা উপযুক্ত সময়ে এসব প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে বলে ঐ নারী তার অভিযোগপত্রে জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন