তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৬
৫:০৯ পূর্বাহ্ণ
3 ভিউ

আরও খবর

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?

মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের

১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ | ৫:০৯ 3 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি (Agreement on Reciprocal Trade) নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি অ্যাম্বাসেডর ক্রিস্টেনসেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউএস এম্বাসি ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে রাষ্ট্রদূত বলেন, “এনসিপির কনভেনার ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সংসদীয় এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনার জন্য ধন্যবাদ। আমরা দুই দেশের সমৃদ্ধির জন্য এই ধরনের অংশীদারিত্বের মাধ্যমে স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশকে সমর্থন করে যাব।” যদিও মার্কিন এম্বেসির ফেসবুক পেইজে দেয়া প্রাথমিক পোস্ট যেখানে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আলোচনার উল্লেখ ছিলো, সেটা এডিট করে পরে বাংলা অনুবাদ যুক্ত করার সময় মার্কিন বাণিজ্যিক চুক্তির বিষয়টি বাদ দেয়া হয়। (প্রথম পোস্টের স্ক্রীনশট নীচে যুক্ত করা হলো) এনসিপির অবস্থান ও বিতর্ক এনসিপি নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এতদিন বলে আসছিলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই চুক্তি স্বাক্ষর করে। তাই এই চুক্তির কোনো দায় এনসিপির নেই। তবে জাতীয় সংসদে বিরোধী দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি বৈঠক ও চুক্তি-সংক্রান্ত আলোচনাকে অনেকে তরুণ সমাজের কাছে চুক্তিটিকে গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। জনমতের প্রতিক্রিয়া দেশের বিভিন্ন মহলে এই চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকে মনে করেন, চুক্তির শর্ত অনুযায়ী উচ্চমূল্যের মার্কিন পণ্য কেনায় বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর। ইতোমধ্যে সারাদেশে চুক্তির বিরুদ্ধে বিপুল জনমত গড়ে উঠেছে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত তরুণদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে চুক্তির পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন বলে জানা যায়। এনসিপি এখন সংসদে প্রথম বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে মার্কিন দূতাবাসের সরাসরি যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। চুক্তিটি নিয়ে সংসদে কী ধরনের আলোচনা হবে এবং এনসিপি কোন অবস্থান নেবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল দেখা দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?