এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট – বর্ণমালা টেলিভিশন

এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ July, ২০২৬ | ৫:২২ 72 ভিউ
মার্কিন বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছেন। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক তথ্য প্রকাশের পরই এই সিদ্ধান্ত নিলেন ৯৫ বছর বয়সী এই ধনকুবের। বাফেট জানিয়েছেন, তিনি এ বছর তার বার্ষিক মধ্যবর্ষ অনুদানের অংশ হিসেবে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার মূল্যের বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার তার সন্তানদের পরিচালিত চারটি পারিবারিক দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন। তার মেয়ে সুজি এবং দুই ছেলে হাওয়ার্ড ও পিটার এসব প্রতিষ্ঠান তদারকি করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের ঘোষণায় গেটস ফাউন্ডেশনের নাম একবারও উচ্চারণ করেননি বাফেট। ২০০৬ সালে বাফেট তার জীবদ্দশায় শেয়ার দান করার একটি অপরিবর্তনীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই থেকে গেটস ফাউন্ডেশন বার্কশায়ারের প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার মূল্যের শেয়ার পেয়েছে। তবে গত বছরের তুলনায় (৪৫০ কোটি ডলারের বেশি) এবার সেই ধারায় ছেদ পড়ল। নিজের বিবৃতিতে বাফেট বলেন, তার অবশিষ্ট শেয়ার যেভাবেই হোক ২০৩৪ সালের মধ্যে ওই চারটি প্রতিষ্ঠানে দান করে দেওয়া হবে, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তার পরিকল্পনা সুনির্দিষ্ট। গেটস ফাউন্ডেশন বা বার্কশায়ার হ্যাথাওয়ে—কোনো পক্ষই রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। প্রসঙ্গত, ২০২৪ সালেই বাফেট জানিয়েছিলেন, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে গেটস ফাউন্ডেশনে অনুদান বন্ধ হয়ে যাবে। তিনি ২০২১ সাল পর্যন্ত ওই ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত নথিপত্র প্রকাশ করার পর থেকেই বিল গেটসের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রকাশিত ছবিতে গেটসকে এপস্টেইনের সঙ্গে এবং মুখ ঝাপসা করা কয়েকজন নারীর পাশে দেখা গেছে। এছাড়া এপস্টেইন ও ফাউন্ডেশনের কর্মীদের মধ্যে ই-মেইল যোগাযোগের তথ্যও সামনে এসেছে। গত জুন মাসে মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে গেটস স্বীকার করেন, এপস্টেইনের সঙ্গে সম্ভাব্য জনহিতকর কার্যক্রম নিয়ে বৈঠক করার সময় তিনি এপস্টেইনের অপরাধের ব্যাপকতা পুরোপুরি বুঝতে পারেননি। ৭০ বছর বয়সী গেটসের বিরুদ্ধে সরাসরি কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তিনি বারবার এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার জন্য অনুতাপ প্রকাশ করেছেন, এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার কারও সঙ্গে সময় কাটানোর কথা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তিনি কখনো এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নিজে প্রত্যক্ষ করেননি। ২০০৬ সাল থেকে সম্পদ দান শুরু করার পর বাফেট তার বার্কশায়ার শেয়ারের অর্ধেকের বেশি ইতিমধ্যে বিলিয়ে দিয়েছেন। সাম্প্রতিক অনুদানের আগ পর্যন্ত তার হাতে বার্কশায়ারের প্রায় ১৪ শতাংশ শেয়ার ছিল, আর ফোর্বস সাময়িকীর হিসাবে তার সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ১০০ কোটি ডলার (১৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার)। নতুন ঘোষণা অনুযায়ী, সুজান থম্পসন বাফেট ফাউন্ডেশনে নয় মিলিয়ন ক্লাস বি শেয়ার এবং হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশনের প্রতিটিতে এক মিলিয়ন করে শেয়ার দান করা হবে। বাফেট জানিয়েছেন, তার লক্ষ্য প্রতিবছর অনুদানের পরিমাণ বাড়ানো, বিশেষ করে সুজান থম্পসন বাফেট ফাউন্ডেশনের জন্য অপেক্ষাকৃত দ্রুত হারে বৃদ্ধি করা। সুজান থম্পসন বাফেট ফাউন্ডেশন পরিচালনা করেন সুজি বাফেট, যা প্রজনন স্বাস্থ্য খাতে অর্থায়ন করে থাকে। ফাউন্ডেশনটির নামকরণ করা হয়েছে ওয়ারেন বাফেটের প্রথম স্ত্রী তথা সুজির মায়ের নামে। শেরউড ফাউন্ডেশন নেব্রাস্কা অঙ্গরাজ্যের বিভিন্ন অলাভজনক সংস্থা ও প্রাথমিক শিশু শিক্ষা কার্যক্রমে সহায়তা দেয়। হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন কাজ করে বৈশ্বিক ক্ষুধা নিরসন, মানব পাচার প্রতিরোধ ও বিভিন্ন সংঘাত প্রশমনের লক্ষ্যে। আর নোভো ফাউন্ডেশনের কার্যক্রম কেন্দ্রীভূত প্রান্তিক নারী ও কিশোরী এবং আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী