বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৬
৫:০৭ পূর্বাহ্ণ
66 ভিউ

বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৫:০৭ 66 ভিউ
এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে দেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশ নেন, আর ১১ হাজার ৭২৯ জন অনুপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫৯ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। অন্যদিকে সবচেয়ে কম ৯৭৯ জন অনুপস্থিত ছিলেন সিলেট বোর্ডে। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৮ জন ময়মনসিংহ বোর্ডের। এছাড়া রাজশাহী বোর্ডে ৫ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। কুমিল্লা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ৯৩ জন। এর মধ্যে ৬৯ হাজার ৯২৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ৫ হাজার ১৭০ জন অনুপস্থিত ছিলেন। এই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে অসদুপায়ের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় মোট ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৪৫০ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে অসদুপায়ের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া