ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে – বর্ণমালা টেলিভিশন

ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ | ৫:০৬ 3 ভিউ
তাইওয়ান ও জাপানে তাণ্ডব চালানোর পর চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বাভি’। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাধারণত টাইফুন বলা হয়। চীনা কর্তৃপক্ষ ঝড়টির গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। চীনে ঘূর্ণিঝড়টির প্রভাবে রোববার সকাল পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এটি চীনে পৌঁছানোর আগে উত্তর তাইওয়ান ও জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। সেখানে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। বাভির প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাসিন্দা। দেশজুড়ে প্রায় ১১ হাজার মানুষ ঘরবাড়ি থেকে সরে গেছেন, এখনও বন্ধ রাখা হয়েছে বেশ কিছু বন্দর। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে বাভি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। ইউহুয়ান শহরে আঘাত হানার সময় তীব্র বাতাস ও ভারী বর্ষণ হয়েছে। সিসিটিভি জানিয়েছে, এরপর ঝড়টি ইউয়েকুয়িং শহরে আঘাত হানে। সেখানে ভেঙে গেছে ১ হাজার ৩০০-এর বেশি গাছ। রোববার সকাল ১০টার দিকে ঝড়ের কেন্দ্রটি ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুর কাছাকাছি পৌঁছায়। সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াংয়ের প্রাদেশিক কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছেন। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, নদীর পানি উপচে পড়া এবং ফসলি জমি প্লাবিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীনে গত সপ্তাহ থেকে আবহাওয়া বেশ চরম ভাবাপন্ন। এতে দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত ৩৯ জন নিহত এবং বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মেরিন সার্ভিস গত সপ্তাহে জানায়, মহাসাগরগুলো ইতিহাসের উষ্ণতম জুন মাস পার করেছে। আগামীতে তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। উষ্ণ সমুদ্র ক্রান্তীয় ঝড়গুলোকে আরও শক্তিশালী করে ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দেয়। এর প্রভাবে দেখা দেয় ভারী বৃষ্টিপাত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত