স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ July, ২০২৬
৫:০৬ am
121 ভিউ

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ July, ২০২৬ | ৫:০৬ 121 ভিউ
বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও গুঞ্জনের অবসান ঘটাল সিলেট শিক্ষাবোর্ড। আগামীকাল শনিবার (১১ জুলাই) সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের সঙ্গে জরুরি বৈঠক এবং তাদের লিখিত মতামত পর্যালোচনা শেষে পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমানে কোনো পরীক্ষাকেন্দ্র ঝুঁকিতে নেই এবং বন্যা পরিস্থিতিও পরীক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো পর্যায়ে পৌঁছেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। জানা যায়, টানা চার দিনের ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ আরও বেড়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণে কোনো বাধা দেখছে না সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষা আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় শনিবারের পরীক্ষা ঘিরে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের সংশ্লিষ্ট চার জেলার জেলা প্রশাসকদের কাছেও লিখিতভাবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত চাওয়া হয়। জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা বৈঠকে এবং লিখিতভাবে জানিয়েছেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন, জেলা প্রশাসকদের দেওয়া লিখিত আশ্বাস এবং কেন্দ্র সচিবদের মতামতের ভিত্তিতে আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্ধারিত রুটিন অনুযায়ী শনিবার যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিভাগের কোনো পরীক্ষা কেন্দ্রই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই। কোথাও কোনো কেন্দ্র পানিতে তলিয়ে যায়নি এবং বন্যার কারণে পরীক্ষা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। সব কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব কেন্দ্র নিরাপদ, প্রস্তুত এবং পরীক্ষা গ্রহণের জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এরপর হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলার পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করে বোর্ড কর্তৃপক্ষ। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের মতামত বিশ্লেষণ শেষে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার