নিউজ ডেক্স
আরও খবর
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন
রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বহুতল ওই ভবনটিতে আগুন লাগার পর শ্রমিকেরা ছাদে আটকা পড়েন এবং পরে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।
ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামে একটি জুতা প্রস্তুতকারক কারখানায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) এ আগুন লাগে।
সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সময় কারখানাটিতে মোট ২৩৯ জন মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ২১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ছাড়া এর আগে নিখোঁজ থাকা ২৬ জনের মরদেহ পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা ২৮ জনে দাঁড়ায়।
অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।