নিউজ ডেক্স
আরও খবর
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা
“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা
মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র
এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী
ভোটার হওয়ার সময় বাড়ল
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠান- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে ইসি। এগুলো চূড়ান্ত করে চলতি জুলাই মাসের মধ্যে ঘোষণা করার কথা রয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি তাহলে পেছনে যেতে অসুবিধা নেই।’
তিনি বলেন, ‘কর্মকর্তারা আমাদের একটা চার্ট (রোডম্যাপ) দিয়েছে, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আমরা কোন পর্যন্ত চূড়ান্ত করতে পারবো, সেটাও বলা আছে।’
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যোগ করতে পারবো। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে ইসিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।