নিউজ ডেক্স
আরও খবর
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ
‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন
এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল মুহুর্মুহু গুলির শব্দে। উপজেলার আমিলাইশ ইউনিয়নে বাড়ি ফেরার পথে ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত গুলিবর্ষণে এনায়েত আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
গতকাল ২৯শে জুন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ওত পেতে ছিল সশস্ত্র দল, এলোপাতাড়ি গুলিবর্ষণ
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গ্রামের একটি দোকান থেকে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন এনায়েত আলী। কিন্তু তিনি জানতেন না, বাড়ির ঠিক বাইরেই অন্ধকারের সুযোগ নিয়ে ওত পেতে ছিল ১০ থেকে ১২ জনের একটি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দল। এনায়েত আলী বাড়ির কাছাকাছি পৌঁছামাত্রই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির বিকট আওয়াজে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতাল এবং সর্বশেষ আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়।
নেপথ্যে মসজিদ ও রাজনীতির ‘মরণখেলা’?
আহত এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী এই নৃশংস হামলার পেছনে স্থানীয় বিরোধ ও রাজনীতির গন্ধ পাচ্ছেন। তিনি জানান, ”এলাকায় একটি মসজিদের পরিচালনা ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে স্থানীয় কিছু মানুষের সাথে আমার ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর বাইরে রাজনৈতিক কারণেও তিনি প্রতিপক্ষের টার্গেটে ছিলেন। হামলাকারীরা তাঁকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই হাতে, পায়ে এবং বুকে নির্বিচারে গুলি করেছে। তাঁরা স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
থমথমে সাতকানিয়া: জনমনে ক্ষোভ, গ্রেফতার ১
এদিকে ঘটনার খবর পেয়েই রাতেই তৎপরতা শুরু করে সাতকানিয়া থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে মো. রায়হান (২৬) নামে স্থানীয় এক তরুণকে আটক করেছে। তিনি রাজনৈতিকভাবে স্থানীয় শিবিরের রাজনীতির সাথে জড়িত রয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং বাকি অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, হামলাকারীরা এলাকার চিহ্নিত জামায়াত-শিবিরের নেতাকর্মী। এই ঘটনার পর পুরো আমিলাইশ ইউনিয়ন জুড়ে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভের আগুন জ্বলছে। সাধারণ মানুষ অনতিবিলম্বে সকল হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
