নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ভাই হাজী সিরাজের ঘরে ডাকাতির মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে।
আজ ২৯শে জুন, সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার ফেনী আদালতে আত্মসমর্পণ করেন তারা। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ। তারা সকলে উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পু্লিশের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
প্রসঙ্গত, ২রা মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ছোটভাই হাজী সিরাজের ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন হাজী সিরাজের স্ত্রী।
