ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ – বর্ণমালা টেলিভিশন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ | ৫:৪১ 0 ভিউ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ ২৭শে জুন, শনিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও মুরগি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন বলে জানা গেছে। নিহত গাড়িচালকের নাম মুহাম্মদ কাউছার। তিনি ফুলগাজীর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?