যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক – বর্ণমালা টেলিভিশন

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৬ | ৯:০৯ 2 ভিউ
পুলিশে যেন চলছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। অন্তর্বর্তী সরকারের সময় একবার পরিবর্তনের পর আবারও বদলে ফেলা হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। ইউনূস সরকারের সময় বিপুল অর্থব্যয়ে কেনা পোশাক পরিবর্তন করে ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের রঙে ফেরত যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। গতকাল ইউনিফর্মের পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নতুন সিদ্ধান্তে মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যদের ইউনিফর্ম আগের মতো হালকা অলিভ রঙের শার্ট এবং মেট্রোপলিটন ছাড়া অন্যান্য ইউনিটের (সদর দপ্তরসহ) ইউনিফর্ম গাড় নীল রঙের শার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয়ক্ষেত্রেই খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ব্যয়ে কেনা পুলিশের নতুন পোশাক, ল্যাব টেস্টে ধরা পড়ল নিম্নমান প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অ্যাক্ট, ১৮৬১ এর ধারা-১২ এ প্রদত্ত ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এ সংশোধন এনেছেন। সংশোধনীর অংশ হিসেবে রুল ৪ (৫) এর ক’তে উল্লেখিত ‘শার্ট আয়রন টিসি (প্যান্টন কালার কোড: ১৮-১৩০৬’ মেট্রোপলিটন পুলিশের জন্য ‘লাইট অলিভ কালার শার্ট’ এবং অন্যান্য ইউনিটের জন্য ‘ডিপ ব্লু কালার শার্ট’ দিয়ে প্রতিস্থাপিত হবে। পুলিশের নতুন ইউনিফর্ম-বুট ক্রয়ে অনিয়ম-অস্বচ্ছতার অভিযোগ অন্যদিকে রুল ৪ (৬) খ’তে উল্লেখিত ‘ট্রাউজার প্যান্টন কালার কোড: ১৯-৩৯০৩ কফি (শেল)’, ‘খাকি কালার্ড’ দিয়ে প্রতিস্থাপিত হবে। এর মধ্যে দিয়ে ২০০১-০৬ সাল মেয়াদি বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলের ধাঁচে বদলানো হলো পুলিশের ইউনিফর্ম। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনেছিল অন্তবর্তী সরকার। সেসময় আয়রন রঙের শার্ট আর কফি রঙের ট্রাউজারে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও অসন্তোষ দেখা দিয়েছিল। বদলে ফেলা হলো পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের ইউনিফর্ম

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ