নিউজ ডেক্স
আরও খবর
বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার
তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার
টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার
নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার
বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা
ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় পর্যায়ে সমালোচনা থামার আগেই এবার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে বগুড়ার “শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়”-এর নাম পরিবর্তন করে “শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়” করার প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি দায়িত্বে থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে কেন একটি প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে?
এর আগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।
নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নতুন ইউনিয়নগুলোর মধ্যে শিবগঞ্জের “মীরবাড়ী” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে মোকামতলা উপজেলার “সীমান্ত” ও “দিগন্ত” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে।
গত সোমবার জাতীয় সংসদে এ বিষয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও গণশুনানির ভিত্তিতেই এসব নাম প্রস্তাব করা হয়েছে। তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকাটা কাকতালীয় বলেও তিনি উল্লেখ করেন।
দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে
তবে স্থানীয় পর্যায়ে ভিন্ন চিত্রের কথা বলছেন অনেকে। তাদের অভিযোগ, ইউনিয়নের নামকরণ বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়নি এবং কথিত গণশুনানির কোনো দৃশ্যমান প্রমাণও পাওয়া যায়নি।
এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
হিন্দু দেবতার নাম থাকায় বদলে ফেলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম, প্রতিমন্ত্রীর ঘোষণা
এদিকে নতুন করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আসায় সমালোচকরা বলছেন, ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই এখন শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও একই ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার প্রবণতা দেখা যাচ্ছে।
তাদের মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যৌক্তিকতা এবং এর পেছনের প্রক্রিয়া সম্পর্কে জনসম্মুখে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
‘কচি মেয়ে চাওয়া’ প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয়দের একাংশের প্রশ্ন, যদি সত্যিই জনগণের দাবি ও মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট গণশুনানি, প্রস্তাবনা ও জনমতের নথিপত্র প্রকাশ করা হবে কি না।
ফলে ইউনিয়নের নামকরণ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার স্কুলের নাম পরিবর্তনের উদ্যোগ মীর শাহে আলমকে ঘিরে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।
