ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ – বর্ণমালা টেলিভিশন

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৫:৩৩ 1 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ বিভাগের ছাত্রীকে অশালীন বাক্য প্রদান ও কুপ্রস্তাবের দায় এড়ানোর চেষ্টা করায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক রেজাউল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রেজাউল ইসলামের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গণমাধ্যমের বরাতে জানা যায়, রেজাউল ইসলাম তার উপরে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মোবাইলটি হারিয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। এসব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এসব অপপ্রচার শুরু হওয়ার পরে আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি। এ বিষয়ে থানায় জিডি করা হলেও এখনো ফোনটি উদ্ধার হয়নি। ডিসিপ্লিনের প্রধান হিসেবে আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং শিক্ষার্থীদের কিছু নিয়মের বাইরে যেতে বাধা দিয়েছি। মূলত ঈর্ষা ও শত্রুতা থেকেই আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সত্য ঘটনা এড়ানোর জন্য তিনি মোবাইল হারানোর কথা বলেন যা নিন্দনীয়। তিনি আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন। ফেসবুকে কানেক্ট থেকেছেন। অভিযোগ ওঠার পরেই ফেসবুক ডিলিট করেন। এর আগে সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। শিক্ষার্থীরা আরও বলেন, এমন শিক্ষকের কাছ থেকে আমরা আর শিক্ষা গ্রহণ করতে চাই না। প্রতিবারই একেকজন শিক্ষকের কাছ থেকে এমন অশালীন কথাবার্তা ও হেনস্তার শিকার হন এখানের শিক্ষার্থীরা। প্রতিবারই বিচারের নামে প্রহসন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিচারের নামে সাময়িক বহিষ্কার করে অবকাশে পাঠানোর কোনো মানে হয় না। আমরা শিক্ষক রেজাউল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবি জানাই। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ভুক্তভোগীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের উত্ত্যক্ত করা মেসেজ সংবলিত প্রমাণপত্রসহ লিখিত অভিযোগ করে ওই শিক্ষকের অব্যাহতির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বাক্য প্রয়োগ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পরে তাকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের পদ থেকে অব্যাহতি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরও কয়েকজনকে একইভাবে দেওয়া কুপ্রস্তাব ও অশালীন বাক্য প্রদানের ঘটনা সামনে আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু