মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৬
৪:৪২ পূর্বাহ্ণ
13 ভিউ

মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ | ৪:৪২ 13 ভিউ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি দিয়েছে বলে জাতীয় সংসদে স্বীকার করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত সংসদ সদস্য মো. নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জামায়াত সাংসদের প্রশ্ন, সরকারের স্বীকারোক্তি জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রশ্নে সংগীত শিক্ষকের পদটিকে সরাসরি ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে জানতে চান এই পদের বর্তমান অবস্থা কী। জবাবে মন্ত্রী লিখিতভাবে সংসদকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি দিয়েছে। ঘটনাপ্রবাহ: যেভাবে বাতিল হলো সংগীত শিক্ষকের পদ গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’ জারি করা হয়। সেখানে চারটি পদে শিক্ষক নিয়োগের বিধান রাখা হয়েছিল — প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। প্রজ্ঞাপন জারির পরপরই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ একাধিক ধর্মভিত্তিক দল বিক্ষোভ, সেমিনার ও মিছিলে এর বিরোধিতা করে। তাদের দাবি ছিল, সংগীত শিক্ষা ইসলামি মূল্যবোধের সঙ্গে সংঘাতপূর্ণ। এই চাপের মুখে মাত্র দুই মাসের মধ্যে গত ২ নভেম্বর ২০২৫ সংশোধিত গেজেট জারি করে সংগীত ও শারীরিক শিক্ষার পদ দুটি বাতিল করা হয়। হাইকোর্টের রুল, তবু মন্ত্রিপরিষদের দরজা বন্ধ পদ বাতিলের ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রজ্ঞাপনটি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। কিন্তু সেই রুল বিচারাধীন থাকার মধ্যেও আজ সংসদে মন্ত্রী স্পষ্ট করলেন — মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগে সম্মতি দেয়নি। প্রশ্নটি যা থেকে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের রচনা, মুক্তিযুদ্ধে সংগীত ছিল প্রেরণার উৎস, লোকসংগীত এই ভূখণ্ডের হাজার বছরের ঐতিহ্য। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পদ রাখার সাহস দেখাতে পারল না সরকার। মৌলবাদী দলগুলোর চাপে একের পর এক পিছু হটার এই ধারা বাংলাদেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলছে। শিক্ষাবিদরা বলছেন, আজ জামায়াতের সংসদ সদস্যের প্রশ্নে সরকার যা স্বীকার করল, তা কেবল একটি শিক্ষক পদ বাতিলের গল্প নয় — এটি সাংস্কৃতিক শিক্ষার প্রতি রাষ্ট্রের আত্মসমর্পণের স্বীকৃতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা